দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অভিনয়জীবনের এই সময়ে এসে একজন সুঅভিনেত্রী হিসেবে দর্শকের ভালোবাসায় আলাদা জায়গা করে নিয়েছেন দীপা খন্দকার। দীর্ঘ ক্যারিয়ারে নানা ধরনের চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছেন তিনি। গল্প ও চরিত্র পছন্দ হলেই কাজ করছেন এই অভিনেত্রী। তবে হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে সবার উদ্দেশে ক্ষমা চেয়ে আবেগঘন এক বার্তা দিয়েছেন দীপা খন্দকার।
শনিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে নিজের এই অনুভূতির কথা জানান তিনি।
স্ট্যাটাসে দীপা খন্দকার লেখেন, ‘কারো মনে কষ্ট দিয়ে থাকলে, কারো স্বার্থে আঘাত দিয়ে থাকলে ক্ষমা করবেন। আমি শুধু আমার প্রাপ্যটুকু নিয়ে ভালো থাকতে চাই। আল্লাহ আমাদের সহায় হোন।’
জনপ্রিয় এই অভিনেত্রীর এমন স্ট্যাটাস দেখে তার অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে কৌতূহল ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। তবে হঠাৎ কেন তিনি এই ক্ষমা চাওয়ার বার্তা দিলেন, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি তিনি।
অভিনয়ের শুরু থেকেই গল্প ও চরিত্র গুরুত্ব দিয়ে কাজ করে আসছেন দীপা। ক্যারিয়ারের এই পর্যায়েও নিয়মিত নতুন কাজের প্রস্তাব পাচ্ছেন তিনি। এরই ধারাবাহিকতায় ‘কর্মফল’ নামের একটি নাটকে অভিনয় করেছেন এই অভিনেত্রী। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মহিন খান।
‘কর্মফল’ নাটকে প্রচলিত ঘরানার বাইরে ভিন্ন ধরনের একটি চ্যালেঞ্জিং চরিত্রে দেখা যাবে দীপাকে। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন আ খ ম হাসান।
এদিকে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকে ফুফু চরিত্রে অভিনয় করে নতুন করে আলোচনায় আসেন দীপা খন্দকার। চরিত্রটি দর্শকদের কাছেও বেশ প্রশংসিত হয়েছে।
/অ